শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ভিন্ন বেশে অপু বিশ্বাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

মুক্তির অপেক্ষায় রয়েছে ঢালিউড কুইন অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পী চৌধুরী। ছবিটি এরইমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্রও পেয়েছে।

 

 

ছবি মুক্তির আগে ভিন্ন এক বেশে দেখা গেল এই নায়িকাকে। চা শ্রমিকদের মতো নেপালি ঐতিহ্যবাহী পোশাকে চায়ের বাগানে দেখা গেলো অপুকে। সেখানে এমন বেশে পাতা সংগ্রহ করছেন তিনি। একটি স্থিরচিত্রে এমনটাই দেখা গেল ঢাকাই এই চিত্রনায়িকাকে। তাহলে কি চা শ্রমিকের চরিত্রে অভিনয় করছেন অপু?

 

শনিবার নিজের ফেসবুক পেইজে এমন একটি ছবি পোস্ট করেছেন অপু। ছবি পোস্ট করলেও কোনো ক্যাপশন দেননি তিনি। যার ফলে ভক্তরা একটু দ্বিধায়ই পড়ে বটে। তবে খোঁজ নিয়ে জানা গেল ভিন্ন কথা।

 

অভিনয় নয়। ক’দিন আগে ভারতের পশ্চিমবঙ্গের অন্তর্গত দার্জিলিংয়ে গিয়েছিলেন অপু বিশ্বাস। দার্জিলিং এর রক গার্ডেনে সৌখিন এই জামা কাপড় পরে কিছু সময়ের জন্য চায়ের পাতা সংগ্রহকারী নারী সেজেছিলেন ঢাকাই ছবির এই নায়িকা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023