শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কাজটা আমার কাছে মিশনের মত: শবনম বুবলী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

শাকিব খানের নায়িকা হয়ে ঢালিউডে অভিষেক শবনম বুবলীর। জুটি বেঁধে উপহার দিয়েছেন একের পর এক দর্শকপ্রিয় ছবি। এরইমধ্যে শেষ করলেন ‘বীর’ সিনেমার শুটিং। এই ছবিতেও তাকে দেখা যাবে শাকিবের বিপরীতে। তবে শাকিবের বাইরে প্রথমবারের মত ছবি করলেন বুবলী। ছবির নাম ‘ক্যাসিনো’। সৈকত নাসির পরিচালিত এই ছবিতে বুবলীর নায়ক নিরব। এই ছবিটির শুটিংও শেষের দিকে। তবে বুবলীর অংশ শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। ছবিটির একটি গানের শুটিংয়ের মাধ্যমে বুবলী তার অংশের কাজ সম্পন্ন করেছেন বলে জানান।

 

দুই ছবি নিয়েই বেশ আশাবাদী নায়িকা বুবলী। তিনি বলেন, দুইটা ছবি দুই রকমের। ‘বীর’ দেশাত্মবোধক ছবি আর ‘ক্যাসিনো’ হচ্ছে ক্যাসিনো সংক্রান্ত বিষয় নিয়ে। দুটি ছবিতেই আমার চরিত্র দারুণ। ক্যাসিনো ছবিটি নিয়ে শুরু থেকেই আমি বেশ সচেতন ছিলাম। পুরো কাজটাই ছিল আমার কাছে একটা মিশনের মত। এই ছবির মাধ্যমে দর্শক নতুন প্যাটার্নের সিনেমা উপভোগ করবেন। আর কাজী হায়াৎ আঙ্কেল গুণী নির্মাতা, তার নির্মাণ নিয়ে নতুন করে বলার কিছু নেই।

 

তিনি আরও বলেন, অনেক দিন টানা কাজ করছি। এখন নিজের একটু সময় দরকার। তাই পরিকল্পনা করেছি ঘুরতে যাব। নিজেকে ও পরিবারকে কিছুদিন সময় দিয়ে আবারও কাজে ফিরব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023