শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

শেরপুরে জনসচেতনতামূলক আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২০ জানুয়ারী, ২০২০

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
মুজিব বর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শেরপুরে কুন্দারহাট হইওয়ে পুলিশ রিজিয়ন বগুড়ার আয়োজনে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২০ জানুয়ারি দুপুর সাড়ে ১২টায় শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল এন্ড কলেজে প্রাঙ্গনে প্রকৌশলী আলহাজ¦ মোয়াজ্জেম হোসেনর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইওয়ে পুলিশের বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো: শহিদ উল্লাহ্ ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এ ব্যাধি দূর করতে বাল্য বিয়ের কুফল সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে। মাদক নির্মূলে হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। মিথ্যা, গুজব সৃষ্টিকারীদের থেকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেন। সকল অপরাধ মুলক কর্মকান্ড থেকে দুরে থাকতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ মুক্ত হিসেবে গড়ে তুলতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।

শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল এন্ড কলেজে প্রধান শিক্ষক আলহাজ¦ মো: আজিজার রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল এন্ড কলেজে উপদেষ্টা ও অবসর প্রাপ্ত লে. কর্নেল মো: ইউসুফ আলী, সিনিয়র সহকারি পুলিশ সুপার হাইওয়ে বগুড়া সার্কেল মো: রায়হান ইবনে রহমান, শেরপুর ইন্টারন্যাশনাল (প্রা:) স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রেজাউল করিম মিঞা। এছাড়াও উপস্থিত ছিলেন, কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ পরিদর্শক ইয়ামিন উদ্দৌলা, শেরপুর ট্রফিক ফাঁড়ি টি আই জাহিদ হোসেন, কুন্দারহাট থানা হইওয়ে পুলিশ এসআই জায়েদ হোসেন (জাহিদ), শেরপুর ট্রফিক ফাঁড়ি সার্জেন্ট মুঞ্জুরে মাওলা, ওমর ফারুক প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023