শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

সন্তান নিলেই পাবেন সাড়ে ৬ লাখ টাকা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

জন্মহার কমে গেছে রাশিয়ায়। এ ঘটনাকে ভবিষ্যতের জন্য ‘প্রত্যক্ষ হুমকি’ হিসেবে উল্লেখ করে সন্তান জন্ম দেয়ার জন্য আর্থিক প্রণোদনা ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বুধবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে পুতিন বলেন, ‘জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব।’ সন্তান জন্ম দেয়া নতুন মা-বাবার জন্য আর্থিক প্রণোদনারও অঙ্গীকার করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, প্রথম সন্তান জন্ম দেয়ার জন্য মা-বাবারা এককালীন সাত হাজার ছয়শ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন।

 

এর আগে ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান জন্মদানের জন্য মা-বাবাকে এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে। পুতিন জানান, অন্তত ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে। রাশিয়ায় এখন যে প্রজন্ম সন্তান জন্ম দিচ্ছে, তাদের নিজেদের জন্ম হয়েছিল গত শতকের নব্বইয়ের দশকে। ওই সময় আর্থিক মন্দার কারণে জন্মহার অনেকখানি কমে গিয়েছিল। তার প্রভাব এখন আবার পড়ছে।

 

এছাড়া শিশু সন্তান আছে এমন দরিদ্র পরিবারকে আর্থিক সহায়তা দেয়ারও ঘোষণা দিয়েছেন পুতিন। বর্তমানে শিশুর তিন বছর বয়স পর্যন্ত টাকা পেয়ে থাকেন মা-বাবা। নতুন পরিকল্পনায় শিশুর সাত বছর হওয়া পর্যন্ত টাকা পাবেন তারা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023