শিরোনাম :
৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক শ্রমিক দিবস সফল করতে বিএসকেএফ বগুড়া মহানগর শাখার লিফলেট বিতরণ শিবগঞ্জে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

এবার দেখা মিলবে বাপ্পি-অপুর রসায়ন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

 

বিনোদন ডেস্ক

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও অপু বিশ্বাস জুটির রসায়ন এবার দর্শকদের সামনে আসছে। সম্প্রতি এ জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ছে।এবার সিনেমাটি মুক্তিতে কোনো বাধা নেই। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ছবিটি নির্মাণ করেছেন দেবাশীষ বিশ্বাস।

 

দৈনিক আমাদের সময় অনলাইনকে এই নির্মাতা বলেন, ‘গত মঙ্গলবার শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। এবার একটি দিনক্ষণ দেখে ছবিটি মুক্তি দেওয়া হবে।’

 

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ঘোষণার পর থেকেই ছবিটি ঘিরে তৈরি হয় নানা আলোচনা। বিশেষ করে, বাপ্পি আর অপুর প্রথম ছবির রসায়ন কেমন হয় তা নিয়েও দর্শকমহলে ছিল দারুণ জল্পনা-কল্পনা। ছবির শুটিং চলাকালীন সময়ই এই দুই তারকাকে নিয়ে তৈরি হয় প্রেম ও বিয়ের গুঞ্জন।

 

শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২ ছবিতে বাপ্পি-অপুর পাশাপাশি আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, এনায়েত চৌধুরী, আফজাল শরীফ, রেবেকা, রাজন, চিকন আলী, কাবিলা, শাহীন খান, সুব্রতসহ অনেকে। এর গল্প লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

 

এর চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন পরিচালক দেবাশীষ বিশ্বাস নিজেই। ছবির গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা, আকাশ সেন। গানগুলোর সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা, শ্রী প্রীতম ও আকাশ সেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023