শিরোনাম :
সিরাজগ‌ঞ্জে এমপি আইনুলের ওপর হামলা, ইট-পাটকেলে ভাঙলো গাড়ির কাঁচ পেছনে বসে ফ্যানের বাতাস খাচ্ছে আর সামনে বলছে ‘বিদ্যুৎ চাই-বিদ্যুৎ চাই’: প্রধানমন্ত্রী এমপি আমির হামজার বাড়ি ঘিরে পুলিশ মোতায়েন কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স হবে বগুড়ায় দেড় লাখ অটো গিলে খাচ্ছে বিদ্যুৎ বগুড়ায় আবাসিক হোটেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা? আগামী সপ্তাহে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা বৃহস্পতিবারের মধ্যেই পদত্যাগ করছেন মির্জা ফখরুল দুই কারণে তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে: ভারত নন্দীগ্রামে কৃষিসেবা পৌঁছে দিতে কৃষকের দোরগোড়ায় কৃষি কর্মকর্তারা

নাটোরে নামাজের পাটিতেই খুন হলেন বৃদ্ধা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের পারগুরুদাসপুর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা হাতেম আলী (৭২)। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে প্রতিদিনের মতো ফজর নামাজ পড়ার জন্য মসজিদে যান। কিছুক্ষণ পর তাঁর স্ত্রী মনোয়ারা বেগম (৬২) বাড়িতে নামাজ পড়তে বসেন। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বৃদ্ধার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়েছে। তার দুই ছেলে ও এক মেয়ে। তারা সবাই অন্যত্র বসবাস করে। এ সুযোগে তার চেইন ছিনতাই করা হয়। ছিনতাইকারীকে চিনতে পারায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাই খুনি যে দূরের কেউ নয়- তা অনেকের ধারণা।

 

নাটোর পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পুলিশ হত্যার রহস্য উদ্‌ঘাটনে কাজ করে যাচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নাটোর মর্গে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023