শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

রাজধানীর পল্টনে ম্যানহোলে বিস্ফোরণ, উড়ে গেল স্ল্যাব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাজধানীর পুরানা পল্টনে ম্যানহোলে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে একজন আহত হয়েছেন। বুধবার দুপুরে পল্টনের আজাদ প্রোডাক্টসের গলিতে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণে ম্যানহোলের উপরের একটি স্ল্যাব (ঢাকনা) খুলে যায়। এতে আতঙ্কিত হয়ে আশপাশের লোকজন ছুটোছুটি শুরু করেন। একজনকে মাটিতে পরে থাকতে দেখা যায়। তিনি সামান্য আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। তবে তার অবস্থার বিষয়ে বিস্তারিত কিছু এখনও জানা যায়নি। ঘটনাস্থল থেকে জাগো নিউজের সিনিয়র ফটোসাংবাদিক বিভাষ দিক্ষীত বিপ্লব জানান, প্রায় ৭-৮টি ম্যানহোলের স্ল্যাব তিনি রাস্তার ওপর পড়ে থাকতে দেখেছেন। স্থানীয়রা তাকে জানিয়েছেন, তারা এ ধরনের বিস্ফোরণ আগে কখনও দেখেননি।

 

পল্টন থানার ডিউটি অফিসার এসআই মঞ্জুরুল ইসলাম  বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে ফোন পেয়ে পুলিশের সদস্যরা সেখানে যান। পুলিশ কাজ করছে। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক  বলেন, বিস্ফোরণের অধিকাংশ ‘ইম্প্যাক্ট’ মাটির নিচে হয়েছে। সেভাবে কারও আহত হওয়ার খবর এখনও নেই। আমরা কাজ করছি।

 

বিকেল ৩টার দিকে এ বিষয়ে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার  বলেন, ‘ফায়ার সার্ভিসের কাছে এ ধরনের কোনো তথ্য আসেনি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023