শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

এবার ঢালিউডে সিনেমার প্রচারে নামবেন তারকারা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

সিনেমার প্রচারে শুধু মিডিয়া নয়, হলিউড ও বলিউডে দেখা যায় অভিনয়শিল্পীরাও বেশ সক্রিয় ভূমিকা পালন করেন। শুধু প্রচারণার জন্যই সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আলাদা বাজেটও থাকে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল ঢালিউড। এবার ঢালিউডের সিনেমার  প্রচারণায় তারকা-শিল্পীদের অংশ নেওয়ার বিষয়ে বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।

 

দেখা যায়, বেশিরভাগ ছবিরই পর্যাপ্ত প্রচারণা হয় না ঢালিউডে। প্রযোজক কিংবা পরিচালকের পক্ষ থেকে উদ্যোগ না নেওয়ায় ছবির প্রচারণা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমেই সীমাবদ্ধ দেখা যায়।

 

কেউ কেউ টিভির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন ছবি নিয়ে কথা বলতে। কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে ছবির শুটিং শেষ হওয়ার পর ছবির প্রচারণায় শহর থেকে শহরে ছুটে বেড়ান শিল্পী-পরিচালকরা, ছবির প্রচারণা অনুষ্ঠানস্থল দেখলে মনে হয় জনসমাবেশ। কিন্তু ঢালিউডে শিল্পীরা নিয়ম মেনে শ্যুটিং করলেও, ছবির প্রচারণায় অংশ নেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ না নেওয়ায় সে সুযোগও হয় না।

 

অবশেষে দেরিতে হলেও শিল্পীদের প্রচারণায় অংশ নিতে উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক সমিতি। এরই মধ্যে তৈরি হয়েছে নীতিমালা। নির্মাতাদের প্রত্যাশা ২০২০ সালে নতুন করে ঘুরে দাঁড়াবে বাংলা চলচ্চিত্র। আর এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন সিনেমা সংশ্লিষ্ট কলাকুশলীদের প্রচারণামূলক কার্যক্রম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023