শিরোনাম :
আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল বগুড়ায়  আলোচিত সেঞ্চুরি মোটেলে ফুর্তি করতে এসে প্রেমিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় প্রেমিকা আটক নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু

৬ লাখ করে পাবেন বাংলাদেশ দলের টেস্ট ক্রিকেটাররা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক

গতকাল রবিবার বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী কমিটির সভা। সভা শেষে জানা গেল ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর বিষয়টি। জানা গেছে, এখন থেকে তারা টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি খেলে আগের চেয়ে বেশি অর্থ পাবেন। তবে এর মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাবেন টেস্ট ক্রিকেটাররা। কারণ টেস্টে ম্যাচ ফি ৩ লাখ থেকে বাড়িয়ে ৬ লাখ করেছে বিসিবি।

 

রবিবার পরিচালনা পর্ষদের সভা শেষে ক্রিকেটারদের ম্যাচ ফির বিষয়টি গণমাধ্যমের কাছে  পরিষ্কারভাবে তুলে ধরেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘আমরা ম্যাচ ফি বাড়িয়েছি। এর মধ্যে বেশি বেড়েছে টেস্টে। এখন আমরা নতুন যেটা প্রস্তাব করেছি, সেটাতে টি–টোয়েন্টিতে ম্যাচ ফি ২ লাখ টাকা। ৩ লাখ টাকা পাবে ওয়ানডেতে। আর টেস্টের জন্য প্রতি ম্যাচে পাবে ৬ লাখ টাকা। টেস্টে আমরা ৫০ ভাগ বাড়িয়েছি (ম্যাচ ফি)।’

 

এর আগে ২০১৭ সালের এপ্রিলে অনুষ্ঠিত বোর্ড সভায় সর্বশেষ ম্যাচ ফি বাড়িয়েছিল বিসিবি। সেই কাঠামো অনুযায়ী এতদিন টেস্ট ম্যাচে সাড়ে ৩ লাখ, ওয়ানডেতে ২ লাখ ও টি-টোয়েন্টিতে ১ লাখ ২৫ হাজার টাকা করে পেতেন জাতীয় দলের ক্রিকেটাররা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023