শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার গাবতলী মহিলা কলেজের কয়েকটি গাছ কেটে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আমজাদ হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা তদন্ত সাপেক্ষে অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টতের হস্তক্ষেপ কামনা করেছেন। তবে অধ্যক্ষ আমজাদ হোসেন টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।

 

এলাকাবাসী জানান, আমজাদ হোসেন কলেজের গভর্নিং বডির কাউকে না জানিয়ে গত ৯ জানুয়ারি কলেজের কয়েকটি গাছ কেটে অর্থ আত্মসাৎ করেন। এতে ম্যানেজিং কমিটির সব সদস্য ও অভিভাবকের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। গভর্নিং বডির সভাপতি সাইফুল ইসলাম জানান, গাছ কাটার বিষয়টি তার জানা নেই।

 

গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান জানান, অনুমতি ছাড়া গাছ কাটা গুরুতর অপরাধ। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদও একই কথা বলেন।

 

তবে অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ আমজাদ হোসেন বলেন, ‘কলেজের বেঞ্চ তৈরির জন্য দুটি বেলজিয়াম ও তিনটি নারকেল গাছ কাটা হয়েছে। এখানে কোনও টাকা আত্মসাৎ করা হয়নি। প্রতিপক্ষের উসকানিতে কেউ কেউ আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছেন। তবে গাছগুলো কাটার ব্যাপারে গভর্নিং বডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নেওয়াটা ভুল হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023