শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

ইশরাকের বাসায় ভোট চাইলেন তাপস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় ভোট চাইলেন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। শনিবার (১১ জানুয়ারি) বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেনের বাসায় গিয়ে ভোট চান তিনি। এদিন রাজধানীর ওয়ারীর ঐতিহাসিক রোজ গার্ডেন থেকে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন তাপস। দুপুরে আরকে মিশন রোডের গোপীবাগের সেকেন্ড লেনেই ইশরাকের বাসার নিচে গিয়ে ভোট চান আওয়ামী লীগের এ প্রার্থী। এ সময় তিনি বলেন, ‘এখন থেকে ঢাকায় সম্প্রীতির রাজনীতি চলবে। সম্প্রীতির রাজনীতির মাধ্যমেই উন্নয়ন সম্ভব।’

 

এর আগে প্রচারণা শুরু করার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। তাপস জানালেন, মাদক ও সন্ত্রাসের মতো সামাজিক অপরাধ দমনে জিরো টলারেন্স নীতিতে থাকবেন তিনি। তিনি বলেন, ‘ঢাকা শহরে মাদকসহ অন্যান্য অপরাধমূলক সামাজিক যে ব্যাধিগুলো রয়েছে, সেগুলো দূর করা হবে। আমরা এলাকাভিত্তিক সমস্যাগুলো সমাধান করব। আমরা ঢাকাকে উন্নত দেশের উন্নত রাজধানী হিসেবে গড়ে তুলব।’

 

এর আগে রোজ গার্ডেন এলাকায় পৌঁছানোর আগেই দলের নেতাকর্মীরা সেখানে ভিড় করেন। সেখানে শেখ ফজলে নূর তাপস পৌঁছালে ফুলের নৌকা উপহার দিয়ে তাকে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় তাপস পুরান ঢাকাকে আধুনিক হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে নৌকার পক্ষে ভোট চান। শনিবার দিনব্যাপী পুরান ঢাকার ওয়ারীর বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করবেন আওয়ামী লীগের এ মেয়রপ্রার্থী।

 

তিনি বলেন, ‘ঢাকা আমাদের প্রাণের শহর। ঢাকাতেই আমাদের বেড়ে ওঠা এবং স্বপ্ন দেখা। তাই আমাদের এ ঐতিহ্যবাহী ঢাকাকে পুনরুজ্জীবিত করব। আমরা আমাদের ঢাকাকে সুন্দর ঢাকা হিসেবে গড়ে তুলব।’

 

আওয়ামী লীগের এ প্রার্থী বলেন, ‘প্রত্যেকটা ওয়ার্ডে খেলাধুলার পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। আমাদের মা-বোন ও মুরুব্বিদের জন্য পর্যাপ্ত হাঁটার ব্যবস্থা করা হবে। বর্তমানে ঢাকা অচল হয়ে গেছে। তাই আমরা এই অচল ঢাকাতে সচল করব। আমাদের ঢাকার রাস্তা-ঘাটকে পুনর্বিন্যাস করে জনগণের ভোগান্তি কমানো হবে।’

 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে জনগণের সেবামূলক ও দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি পুনঃব্যক্ত করেন শেখ ফজলে নুর তাপস।

 

এ সময় নেতাকর্মীদেরকে এলাকাভিত্তিক টিম গড়ে তুলে নৌকার বিজয় আনতে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান।

 

প্রচারণায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি, ঢাকা মহানগর দক্ষিণের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023