শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

ফের নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য দাবি করলেন ট্রাম্প

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

শান্তি প্রতিষ্ঠায় বিশেষ অবদান রাখায় ২০১৯ সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদ। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অ্যাবি আহমেদ নন তিনিই নোবেল শান্তি পুরস্কারের আসল দাবিদার। এর আগেও এমন দাবি করেছিলেন তিনি।

 

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, গতকাল শুক্রবার ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যে সমর্থকদের মধ্যে চালানো এক প্রচারণায় এ কথা বলেন। পরে নিজের টুইটার অ্যাকাউন্টে এ প্রচারণার ভিডিও পোস্ট করেন তিনি।

 

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি আপনাদের নোবেল শান্তি পুরস্কার নিয়ে বলতে চাচ্ছি। আমি আপনাদের বলছি যে আমি চুক্তি করেছি, আমি একটি দেশকে রক্ষা করেছি এবং আমি শুনেছি যে সেই দেশের প্রধান দেশটি রক্ষার জন্য নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন। আমি বলেছি, আমার কি কিছু করার ছিল? হ্যাঁ, কিন্তু আপনারা জানেন এভাবেই হচ্ছে। আমরা সমস্ত ঘটনা জানি, আমি একটি বড় যুদ্ধ থেকে রক্ষা করেছি, অনেককে বাঁচিয়েছি।’

 

এর আগে গত বছরের ১১ অক্টোবর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী অ্যাবি আহমেদের নাম ঘোষণা করা হয়। তিনি তার দেশ ইথিওপিয়া ও প্রতিবেশী ইরিত্রিয়ার মধ্যে চলমান প্রায় দুই দশকের যুদ্ধ বন্ধে ভূমিকা রাখার জন্যএই পুরস্কারে ভূষিত হয়েছেন।

 

অ্যাবি আহমেদ নোবেল পুরস্কার পাওয়ার আগেই আরও একবার নিজেকে নোবেল পুরস্কারের যোগ্য হিসেবে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৩ সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প এ দাবি করেছিলেন।

 

ট্রাম্প তখন বলেছিলেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য, যদিও আমি এটি পাওয়ার আশা করি না। যদি তারা সুষ্ঠুভাবে দেয় তাহলে আমি মনে করি অনেক কিছুর জন্যই নোবেল পুরস্কার পেতে পারি। যদিও তারা সুষ্ঠু প্রক্রিয়ায় নোবেল পুরস্কার দেয় না।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023