শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

বিশ্ব ইজতেমায় আরও ৩ মুসল্লির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আরও তিন মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ও শনিবার সকালে ইজতেমা ময়দানে শীতজনিত কারণে ওই তিন মুসল্লির মৃত্যু হয়। এ নিয়ে গত তিনদিনে সাত মুসল্লির মৃত্যু হল। শুক্র ও শনিবার যাদের মৃত্যু হয়েছে তারা হলেন- রাজশাহী জেলার চারঘাট থানার বন কিশোর গ্রামের আবদুর রহমানের ছেলে আবদুর রাজ্জাক (৬৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার বড় তল্লা গ্রামের আবদুস সাত্তারের ছেলে শাহজাহান (৬০) ও কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ভিংলাবাড়ি গ্রামের আবদুস সোবহানের ছেলে তমিজ উদ্দিন (৬৫)।

 

ইজতেমা ময়দানের মাসলেহাল জামাতের জিম্মাদার মো. আদম আলী তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এরআগে বৃহস্পতিবার রাতে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিরাজগঞ্জের কাজিপুর থানার পাটগ্রাম এলাকার আমির হোসেনের ছেলে খোকা মিয়া (৬০) রাত পৌনে ১০ টার দিকে হৃদরোগে এবং মধ্যরাতে চট্টগ্রামের পটিয়া থানার খৈগ্রাম এলাকার গুড়া মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৭০) বার্ধক্যজনিত রোগে মারা যান।

 

শুক্রবার বাদ ফজর ইজতেমা ময়দানে তাদের জানাজা সম্পন্ন হয়।

 

একইদিন সকাল সাড়ে ৬টার দিকে গোপালগঞ্জের কোটালীপাড়া লাখীরপাড় এলাকার হাসেম আলী সিকদারের ছেলে ইয়াকুব আলী সিকদার (৮৫) নামে এক মুসল্লি ময়দানে মারা যান। আরও একজন মারা গেছেন, তার পরিচয় জানা যায়নি।

 

এদিকে শনিবার সকালে ঘন কুয়াশা ও তীব্র শীত উপেক্ষা করে টঙ্গী ইজতেমা ময়দানে আগত মুসল্লিরা নিজ নিজ খিত্তায় অবস্থান করে ইবাদত-বন্দেগীতে মশগুল রয়েছেন।

 

বাদ ফজর ভারতের মাওলানা আবদুর রহমানের বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে দ্বিতীয় দিনের ইজতেমা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023