শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

নন্দীগ্রামে কালের কন্ঠ’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক কালের কন্ঠ’র দশম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা প্রেসক্লাবে কালের কন্ঠ শুভ সংঘ এ অনুষ্ঠানের আয়োজন করে। কালের কন্ঠ নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি ফিরোজ কামাল ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য ও শুভ সংঘের প্রধান উপদেষ্ঠা আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভারপ্রাপ্ত মেয়র আনিছুর রহমান। শুভ সংঘের সাধারন সম্পাদক আবু তৌহিদ রাজীবের সঞ্চলনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক বকুল হোসেন, শুভ সংঘের সভাপতি হাকীম এমএ মান্নান, আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা, আতোয়ার হোসেন মান্না, সরফুল হক, কামরুল হাসান, সানোয়ার হোসেন প্রমূখ। পরে দৈনিক কালের কন্ঠ’র দশম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য আনোয়ার হোসেন রানা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023