শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

ইরান সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা, নিহত ৬০

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২০

ডেস্ক রিপোর্ট

ইরানের সীমান্তবর্তী এলাকায় আফগানিস্তানের হেরাত প্রদেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ৬০ জন নিহত হয়েছেন। তালেবানের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। কিন্তু হামলায় নিহতরা সবাই সাধারণ আফগান নাগরিক। স্থানীয় সময় গত বৃহস্পতিবার হেরাত প্রদেশের এ হামলায় আহত হন আরও অনেকে। হেরাতের প্রাদেশিক সরকারের মুখপাত্র জাইলানি ফরহাদ জানান, ইরান সীমান্তবর্তী সিন্দাবাদ জেলায় এ হামলা চালানো হয়েছে।

 

আফগান প্রশাসনের মতে, মার্কিন ড্রোন ব্যবহার করে ওই বিমান হামলা চালানো হয়। তালেবান থেকে বিচ্ছিন্ন একটি অংশের এক শীর্ষ কমান্ডারকে লক্ষ্য করে হামলা চালাতে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। অভিযানে মুল্লাহ নাঙ্গিয়ালা নামের ওই তালেবান কমান্ডারও নিহত হয়েছে। এদিকে, বেসামরিক হতাহতের ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা দিয়েছে আফগান সরকার।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023