বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা ৯ মাস যুদ্ধ করে আজকের এই দিনে একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম। এই যুদ্ধের মূল চেতনা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা। কিন্তু দু’র্ভাগ্যের কথা আজ ৪৮ বছর পরে এই দেশ সম্পূর্ণভাবে গণতন্ত্রবিহীন হয়ে পড়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মহান বিজয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এই দেশে আজ মানুষের কোনো অধিকার নেই, ঠোঁ’টের অধিকার নেই। সমস্ত গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করা হয়েছে। এমনকি মানুষের ন্যূনতম মৌলিক অধিকারগুলোও আজ হ’রণ করা হয়েছে। তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযু’দ্ধের সময় পাকিস্তানি হা’নাদার বাহিনীর হাতে বন্দি ও নির্যা’তিত হয়েছিলেন। সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে তাকে আজকে কা’রাগারে আ’টক করে রাখা হয়েছে। তিনি দীর্ঘ ৯ বছর স্বৈরাচারবিরোধী আন্দো’লনে গণতন্ত্রের জন্য লড়াই ও সং’গ্রাম করেছিলেন।
তিনি জনগণের ভোটে তিনবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। দুইবার বিরোধী দলীয় নেত্রী ছিলেন। মির্জা ফখরুল বলেন, আমরা আজকের এই দিনে শপথ গ্রহণ করছি- যে চেতনার ভিত্তিতে আমরা মুক্তিযু’দ্ধ করে দেশকে স্বাধীন করেছিলাম, সেই চেতনাকে সামনে নিয়ে সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্রকে মুক্ত করবো, দেশনেত্রীকে মুক্ত করবো। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদ্যস ড. মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম পল প্রমুখ উপস্থিত ছিলেন।’