শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

রুদ্ধদ্বার বৈঠক শেষ
আড়াই ঘণ্টার বৈঠক শেষে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা
রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০১৯

আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল জানান, বেগম খালেদা জিয়া ন্যায়বিচার পান নি। বেগম জিয়ার মুক্তির দাবিতে আগামী রোববার (১৫ ডিসেম্বর) সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

এর আগে, দুর্নীতির অভিযোগে কারাবন্দি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর এবং সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে জরুরি বৈঠকে বসেন বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের ছয় সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে শুনানিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের ৩০ জন করে মোট ৬০ জন আইনজীবী উপস্থিত থাকতে পারবেন বলে ঘোষণা দেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এর আগে দেশের ইতিহাসে প্রথমবারের মতো আপিল বিভাগের এজলাসে বসানো হয়েছে ৮টি সিসি ক্যামেরা।

এছাড়া পুরো সুপ্রিম কোর্টই থাকবে সিসিটিভির আওতায়। মূলত বেগম জিয়ার জামিন শুনানিকে কেন্দ্র করে এজলাসে বসানো হয়েছে এগুলো। পুলিশের গোয়েন্দা তথ্যানুসারে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে আদালতের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023