শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

মিথিলাকে ফেলে সৃজিত এখন কোথায়!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

বিনোদন জগতে গত বছরের সাড়া জাগানো বিয়েগুলোর অন্যতম মিথিলা-সৃজিত বিয়ে। গত ৬ ডিসেম্বর কলকাতার জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জিকে বিয়ে করেন বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। এ নিয়ে দু দেশের সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়া জুড়ে প্রকাশিত হয়েছে নানা খবর। তবে সঙ্গীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের কয়েক বছর পর মিথিলার এই বিয়েতে কষ্ট পান দুই তারকারই প্রচুর ভক্তগোষ্ঠী। এ নিয়ে অনেকে মিথিলার সমালোচনা করতে ছাড়েননি। যে কারণে সম্প্রতি এক স্ট্যাটাসে স্বামী সৃজিতকে কেউ অপমান করলে তাকে কড়া থাপ্পড় দেয়ারও হুমকি দিয়েছিলেন এই অভিনেত্রী।

 

এবার স্বামীর প্রতি মিথিলার ভালোবাসার আরও একটি প্রমাণ পাওয়া গেল সোশ্যাল মিডিয়ায়। সেখানে মিথিলা জানান সৃজিতকে তিনি খুব ‘মিস’ করছেন। তাই স্বামীকে ঢাকায় আসার নিমন্ত্রণ জানান মিথিলা। মঙ্গলবার রাতে নিজের টুইটার হ্যান্ডেলে সৃজিতের উদ্দেশে মিথিলা লিখেছেন,‘কবে আসবে ঢাকায়?’ তারপর একটা চুমু একটা লজ্জা পাওয়ার ইমোজি।

 

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যার জন্য এই আবেগঘন স্ট্যাটাস তার এটা দেখার সময় হয়নি। তাই শেষ খবর পাওয়া পর্যন্ত মিথিলার টুইটের কোনো জবাব দেননি সৃজিত। তাই অনেকের প্রশ্ন, তাহলে কি মিথিলর জন্য সময় নেই তার। তার মতো সুন্দরী স্ত্রীকে রেখে কাকে নিয়ে ব্যস্ত সৃজিত!

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023