শিরোনাম :
সরকার ১ কোটি বেকারের হাতে কাজ নয় চাঁদাবাজির চাবি তুলে দিয়েছে : ডা. শফিকুর রহমান গাজীপুরে আগুনে, ৪৫টি ঘর পুড়ে ছাই মিরপুর-বাড্ডায় ৩ বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ রাজধানীতে একাধিক বাসে আগুন, ককটেল বিস্ফোরণ একনেকে তিন মেট্রোরেল ও ইলেকট্রিক ট্রেনসহ ১২ প্রকল্প অনুমোদন ফ্যাসিস্ট আ”লীগের পথেই হাঁটছে বিএনপি : এটিএম আজহারুল ইসলাম বগুড়ায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন আরজেএফ চেয়ারম্যানের খিলগাঁওয়ের বাসায় দুর্ধর্ষ চুরি, অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক

বিয়েটা দেবের নয়, পরাণ-শকুন্তলার!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিয়ের কার্ড পোস্ট করেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। কার্ডের ক্যাপশনে আশির্বাদও চেয়েছিলেন তিনি। আর পোস্টকে ঘিরে জনপ্রিয় এ নায়কের বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। অনেক জল্পনা-কল্পনার পর এবার জানা গেল কার্ডটি দেবের বিয়ের নয়, টলিউডের বর্ষীয়ান অভিনেতা-অভিনেত্রী পরাণ বন্দোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়ার বিয়ের। তবে বুড়ো বয়সে ভিমরতি নয়, চলচ্চিত্রের পর্দায় বিয়ে করতে যাচ্ছেন এ দুই গুণী অভিনেতা-অভিনেত্রী।

 

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, ‘টনিক’ নামে একটি ছবি পরিচালনা করছেন পরিচালক অভিজিৎ সেন। আর এ ছবিতেই সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। আর এ ছবির প্রচারণার অংশ হিসেবেই রহস্য রেখে বিয়ের কার্ডটি পোস্ট করেন দেব।

 

তবে রহস্য ভেঙেছেন দেব নিজেই। গতকাল মঙ্গলবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন, ‘আমার কাকার শুভ বিবাহ অনুষ্ঠিত হবে আগামী মে মাসে , সেই উপলক্ষে আমার পক্ষ থেকে আপনাদের সকলের সপরিবারে আমন্ত্রণ রইলো, আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ যেন সবসময় থাকে আমার কাকা এবং কাকিমার সাথে। ‘টনিক’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন দেব। দুই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরাণ বন্দোপাধ্যায় ও শকুন্তলা বড়ুয়া। ছবিটি পরিচালনা করছেন জি বাংলাল ‘সা রে গা মা পা’ রিয়েলিটি শো’র পরিচালক অভিজিৎ সেন। আর এটি প্রযোজনা করছে দেব এন্টারটেইনমেন্ট ও পরিচালক অতুন রায়চোধুরী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023