শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

দুপচাঁচিয়ায় পৌর নির্বাচনে আ.লীগের ৫, বিএনপির ২ কাউন্সিলর নির্বাচিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া
বগুড়ার দুপচাঁচিয়া পৌরসভা নির্বাচনে ১২ কাউন্সিলরের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে পাঁচ জন, বিএনপির দুজন এবং স্বতন্ত্র পাঁচ জন প্রার্থী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। গত সোমবার রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মাহবুব আলম শাহ।

৯টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলররা হলেন—১ নম্বর ওয়ার্ডে আবু বক্কর ছিদ্দিক প্রামাণিক (পানির বোতল), ২ নম্বর ওয়ার্ডে আকরাম হোসেন (ডালিম), ৩ নম্বর ওয়ার্ডে আব্দুস সালাম আলম (উটপাখি), ৪ নম্বর ওয়ার্ডে ইউনুছ আলী মহলদার মানিক (পাঞ্জাবি), ৫ নম্বর ওয়ার্ডে এসএম কায়কোবাদ (উঠপাখি), ৬ নম্বর ওয়ার্ডে মহিদুল ইসলাম (পাঞ্জাবি), ৭ নম্বর ওয়ার্ডে আশরাফুজ্জামান সাগর (উঠপাখি), ৮ নম্বর ওয়ার্ডে রেজানুর তালুকদার (উঠপাখি) ও ৯ নম্বর ওয়ার্ডে ইদ্রিস আলী (উঠপাখি)। এছাড়া সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ১, ২ ও ৩) কাউন্সিলর পদে নিপা বেগম (চশমা), ২ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ৪, ৫ ও ৬) জাহানারা বেগম (জবা ফুল) ও ৩ নম্বর ওয়ার্ডে (ওয়ার্ড ৭, ৮ ও ৯) শিল্পী খাতুন (চশমা) নির্বাচিত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ৯টি সাধারণ ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলরদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকরাম হোসেন উপজেলা যুবলীগের সহ-সভাপতি, ৩ নম্বর ওয়ার্ডের আব্দুস সালাম আলম সাবেক যুবলীগ নেতা, ৫ নম্বর ওয়ার্ডের এসএম কায়কোবাদ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ৭ নম্বর ওয়ার্ডের আশরাফুজ্জামান সাগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি। এছাড়া ৪ নম্বর ওয়ার্ডে ইউনুছ আলী মহলদার মানিক ওয়ার্ড বিএনপি নেতা এবং ৮ নম্বর ওয়ার্ডে রেজানুর তালুকদার উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023