শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

নওগাঁয় ইয়াবা-অস্ত্রসহ আ.লীগ নেতার ছেলে গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, নওগাঁ

নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার এবং দুই হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র‍্যাব। সোমবার রাতে পরিচালিত এই অভিযানে উপজেলা আওয়ামী লীগের এক নেতার ছেলে সাজ্জাদ চৌধরী রিপনকে (৩৫) আটক করা হয়। সোমবার রাত ১১টার দিকে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘র‌্যাবের হাতে আটককৃত সাজ্জাদ চৌধুরী রিপন নওগাঁর আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদলের ছেলে।’

 

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি বিশেষ অপারেশন দল সোমবার রাতে নওগাঁর আত্রাই উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে বিদেশি রিভলবার, ২ রাউন্ড গুলি, ২ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেলসহ সাজ্জাদ চৌধুরী রিপনকে হাতেনাতে আটক করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত বিদেশি রিভলবার ও ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে রেখেছিলেন বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন জানান, মঙ্গলবার সকালে এ ব্যাপারে র‌্যাবের পক্ষ থেকে থানায় অস্ত্র ও মাদকের বিষয়ে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023