বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
রিপোর্টারের নাম
আপডেট সময়
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
মাদককে না বলুন, খেলাধুলাকে আপন করে নিন, এই স্লোগানকে সামনে রেখে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের সোনাপুড়া যুব সমাজের উদ্যোগে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘মিনি বার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে স্থানীয় জমির মাঠে আয়োজিত এই ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন মাস্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলার শুভ উদ্বোধন এবং বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি, বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং আসন্ন বুড়িগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ওবায়দুর রহমান মাস্টার।
বিশেষ অতিথি ও বরেন্দ্র অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি আরিফ হোসেন আলিফ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আতিক, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আলী রেজা, ক্রীড়ানুরাগী নুরে আলম মনির এবং সংরক্ষিত নারী ইউপি সদস্য পদপ্রার্থী ফাতেমা বেগম। এ ছাড়াও বুড়িগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সাগর ইসলাম, সাবেক সহ-সভাপতি সিহাব হোসেন, বায়েজিদ, ইমরান হোসেন, শুভ ইসলাম, প্রবাসী মহিদুল ইসলাম, জাফরুল ইসলাম, নূর আলম, জাকিরুল ইসলাম, এবং চাকুরিজীবী তরিকুল ইসলাম, সেলিম মন্ডল, সোহাগ ইসলাম, রিফাত ইসলাম, ব্যবসায়ী জুয়েল ইসলাম, রাকিব ইসলাম ও হাসান মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত থেকে জমজমাট এই ফাইনাল ম্যাচ উপভোগ করেন।
ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে বিলহামলা শাকিল একাদশ বনাম বুড়িগঞ্জ জুনিয়র একাদশ। নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে ড্র থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। রোমাঞ্চকর টাইব্রেকার লড়াইয়ে বুড়িগঞ্জ জুনিয়র একাদশকে পরাজিত করে বিলহামলা শাকিল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ম্যাচটিতে প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন হোসেন আলী এবং আকর্ষণীয় ধারাভাষ্যে খেলা মাতিয়ে রাখেন নাজির হোসেন।