শিরোনাম :
শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি শিবগঞ্জের আটমূল ইউনিয়ন পরিদর্শন করেন রাজশাহী বিভাগের স্থানীয় সরকার পরিচালক পীরগঞ্জে প্রধান সড়কে উচ্ছেদ অভিযান ও যানজট নিরসনে স্থায়ী সমাধানের দাবি এলকাবাসির বগুড়ার নন্দীগ্রামে ১ হাজার ২শ’ পিস ইয়াবাসহ ছাত্রদলের সহ-সভাপতি রবিউল গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে কাজ করছেন : প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগ্ঞ্জে গোল্ডেন জিপিএ-৫, মাহফুজের সকল দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি ধুনটে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা পীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু বগুড়ায় ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারী সজীব ও সেলিম গ্রেফতার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

শেরপুরে একই রাতে প্রাথমিক বিদ্যালয় ও মন্দিরে চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

দুলাল শেখ শেরপুর প্রতিনিধি
বগুড়ার শেরপুরে একই রাতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার খাগা এলাকায় এই চুরির ঘটনা ঘটে। এতে বিদ্যালয় ও মন্দির কর্তৃপক্ষের মধ্যে চরম উদ্বেগ ও স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে। খাগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, চোরেরা বিদ্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুটি বৈদ্যুতিক ফ্যান ও ‘সততা স্টোর’-এর নগদ টাকা নিয়ে গেছে। এছাড়া তারা আলমারি ভেঙে প্রয়োজনীয় ফাইলপত্র তছনছ করেছে। একই রাতে চোরেরা স্থানীয় আশ্রম মন্দিরে হানা দিয়ে দানবাক্সের টাকা, কাঁসার থালা-বাসন ও পূজার বিভিন্ন সরঞ্জাম চুরি করে নিয়ে যায়।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, নৈশপ্রহরী না থাকায় রাতের বেলা বিদ্যালয়টি অরক্ষিত থাকে, যার সুযোগ নিচ্ছে অপরাধীরা। দ্রুত নিরাপত্তা জোরদার ও নৈশপ্রহরী নিয়োগের দাবি জানিয়েছেন তারা। স্থানীয় ইউপি সদস্য মুন্নাফ হোসেন জানান, এলাকায় মাদকসেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে, মাদকের টাকা জোগাড় করতেই তারা এ ধরনের চুরির সঙ্গে জড়িয়ে পড়ছে। তিনি এলাকায় পুলিশের টহল বাড়ানোর দাবি জানান।

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, চুরির বিষয়টি পুলিশ অবগত হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023