রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

নাহিদ হাসান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধ :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শাজাহানপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাইফুর রহমান উপজেলা বাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তায় তিনি পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, এই মাস আত্মশুদ্ধি, সংযম ও মহান আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ এনে দেয়।

তিনি বলেন, রমজান মাস মানুষের মধ্যে ধৈর্য, সহমর্মিতা ও ত্যাগের চেতনা জাগ্রত করে। সারা মাস সিয়াম সাধনার মাধ্যমে মানুষ তার আত্মাকে পরিশুদ্ধ করার পাশাপাশি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আত্মনিয়ন্ত্রণের চর্চা করে। এ মাসে ধনী-গরীব নির্বিশেষে সবাই এক কাতারে এসে দাঁড়ায়, যা সমাজে সাম্য, সহানুভূতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইউএনও তাইফুর রহমান আরও বলেন, দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল ফিতর। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই পবিত্র আনন্দ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনবে।

তিনি সকলকে ধনী-গরীব, ছোট-বড় ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পরের প্রতি সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি তিনি মহান আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরকে ক্ষমা করা, হিংসা-বিদ্বেষ পরিহার করা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

ইউএনও বলেন, ঈদের শিক্ষা যেন আমাদের ব্যক্তি ও সামাজিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে এবং আমরা যেন সেই শিক্ষাকে সারা বছর ধরে ধারণ করতে পারি। তিনি সকলের সার্বিক মঙ্গল, শান্তি ও কল্যাণ কামনা করেন।

শেষে শাজাহানপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “ঈদ মোবারক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023