অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।রাত ১২টা ১ মিনিটে প্রথমে প্রেসিডেন্ট শহীদ মিনারে ফুল দেন। এরপর প্রথম বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ১২টার কিছু সময় প
সরকার প্রধান হিসেবে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাতে অংশ নেন। এরপর মন্ত্রীসভার সদস্যদের নিয়ে শহীদ বেদিতে ফুল দেন প্রধানমন্ত্রী। পরে পরিবারের সদস্যদের নিয়ে শহীদদের প্রতি আবারো শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা ব্যরিস্টার জাইমা রহমান তার সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রীর পর তিন বাহিনী প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে জামায়াত আমীর ও সংসদের বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ১১ দলীয় জোটের নেতারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। জামায়াতের পক্ষ থেকে এবারই প্রথম শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয়েছে। ১১ দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর নেতারা মোনাজাতে অংশ নেন। এসময় বিরোধী দলের চিফ হুইপ এনসিপির আহবায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।