শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

শাজাহানপুরে বিষাক্ত মদপানে আরও ৩জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

স্টাফ রিপোর্টার
বগুড়ার শাজাহানপুর উপজেলায় বিষাক্ত মদপানে আরও ৩জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এ ঘটনায় শুক্রবার (১০ অক্টোবর) বিকেল পর্যন্ত মোট ৪ জন মারা গেলেন। এ ছাড়াও বগুড়া শহীদ জিয়াউর রহমান (শজিমেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া নামে আরও একজন। তার অবস্থাও আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানায়।

পুলিশ জানায়, বিষাক্ত মদপানে মৃতরা হলো, বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়ার মৃত মাহবুবুর রহমান মন্ডলের ছেলে মিজানুর রহমান মন্ডল ওরফে লিটন (৫০), একই উপজেলার খোট্টাপাড়া সোনারপাড়ার মো: আব্দুল হান্নান খোকা সোনারের ছেলে নাছিদুল ইসলাম (২৭), খোট্টাপাড়া পূর্বপাড়ার সুলতান আকন্দের ছেলে মানিক মিয়া (২৮) ও একই পাড়ার আবু বক্করের ছেলে আব্দুল্লাহ আল কাফি (৩০)। এর মধ্যে গত মঙ্গলবার বিকেল ৫ টা ১০ মিনিটে মিজানুর রহমান লিটন, বৃহস্পতিবার রাত ১০ টায় নাছিদুল, গতকাল শুক্রবার দুপুর পোনে ১২ টায় মানিক ও একই দিন বিকেল ৫ টায় কাফি মারা যান।

চিকিৎসক জানান, আক্রান্তদের শরীরে ‘এলকোহল ইনটক্সিকেশন’ (বিষাক্ত ও অতিরিক্ত মদপান জনিত বিষক্রিয়া) শনাক্ত হয়। কিডনির সিরাম ক্রিয়েটিন লেভেল ১০ থেকে ১২ পয়েন্ট পর্যন্ত পাওয়া যায়, যেখানে স্বাভাবিক মাত্রা ০.৬ থেকে ১.৩। আক্রান্তদের ডায়ালাইসিস করা হয়, তাদের অবস্থা সংকটাপন্ন ছিল। চিকিৎসক বলেন, তারা গুরুতর এলকোহল বিষক্রিয়ায় ভুগছিলেন। কিডনি বিকল হয়ে পড়েছিল।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন শফিকুল ইসলাম বলেন, বিষাক্ত মদপানে মৃত্যুর ঘটনায় থানায় চারটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, গত ২ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শাজাহানপুরের বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামন্ডপের পাশে এবং একই দিন রাত সাড়ে ৭ টার দিকে খোট্টাপাড়া ইউনিয়নের খোট্টাপাড়া পূর্বপাড়া’র তালেব চেয়ারম্যান এর বাড়ীর পাশে বেলতলা নামক স্থানে তারা মদপান করে। মদপান করায় পর্যায়ক্রমে শারীরিকভাবে তারা অসুস্থ হয়ে পড়লে মিজানুর রহমান মন্ডল লিটনকে গত ৪ অক্টোবর রাত ১০ টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫ টা ১০ মিনিটে মারা যান।

এছাড়া মদপানে অসুস্থ মোঃ নাছিদুল ইসলামকে গত ৩ অক্টোবর দুপুর আনুমান ১২ টা ২০ মিনিটে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ অক্টোবর বৃহস্পতিবার রাত ১০ টা ১০ মিনিটে তিনিও মারা যান। এরপর মদপানে অসুস্থ মানিক মিয়া (২৮)কে গত ৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বেলা ১১ টা ৪০ মিনিটে তিনিও মৃতুবরণ করেন। এদিকে,গুরুতর অসুস্থ মোঃ আব্দুল্লা আল কাফী (৩০)কে গত ৫ অক্টোবর সকালে উল্লেখিত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেল ৫ টার দিকে তিনিও মারা যান।

অপরদিকে, অসুস্থ মোঃ রঞ্জু মিয়া (৩০) উল্লেখিত হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। তিনি শাজাহানপুরের খোট্টাপাড়া পূর্ব পাড়ার মিন্টু মিয়ার ছেলে। তিনি শজিমেক হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023