শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় করোনায় আরও এক সাংবাদিকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৭ জুন, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

করোনায় আক্রান্ত হয়ে বগুড়ায় সাইদুজ্জামান তারা (৭০) নামে আরও এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে তার মৃত্যু হয়। সাইদুজ্জামান তারা ১৯৭১ সালে রণাঙ্গণের একজন যোদ্ধা ছিলেন। বীর এই যোদ্ধা মৃত্যুর পূর্ব পর্যন্ত সেক্টর কমান্ডারস্ ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বগুড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাতিয়ার’-এর নির্বাহী সম্পাদক ছিলেন।এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আরেক প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হক তালুকদার মারা যান।

 

 

বগুড়া মোহাম্মদ আলী হাসপতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, শহরের সুত্রাপুরের বাসিন্দা সাইদুজ্জামান তারা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভূগছিলেন। ক’দিন আগে তার শ্বাসকষ্ট শুরু হলে গত ২৪ জুন বুধবার তিনি পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর ২৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে সাইদুজ্জামান তারার অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক কমে ৩০-এ নেমে আসে। শুক্রবার রাত ৯টার দিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন। তবে এর আগে শুক্রবার বিকেলেই তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

 

 

বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন জানান, সাইদুজ্জামান তারা বগুড়া থেকে ১৯৭২সালে প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন।বগুড়া প্রেসক্লাবের প্রবীণ এই সদস্য পরবর্তীতে একাধিক দৈনিকে কাজ করেছেন। বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ জানান, মৃত্যুর আগ পর্যন্ত সাইদুজ্জামান তারা বগুড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাতিয়ার’ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। এছাড়া তিনি মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডারস্ ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁর মৃত্যুতে বগুড়া প্রেসক্লাব ও  বগুড়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023