আওয়ামী লীগ বা তার কোনো সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে: আসিফ নজরুল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৯ মে, ২০২৫

মুক্তজমিন ডিজিটাল রিপোর্ট:আওয়ামী লীগ বা দলটির কোনো সহযোগী সংগঠন নিষিদ্ধ হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন। তিনি জানান, দল বা সংগঠন নিষিদ্ধ করার মতো প্রয়োজনীয় আইনও দেশে রয়েছে। বৃহস্পতিবার রাতে একটি গণমাধ্যমকে এই তথ্য জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সমাজে প্রবলভাবে রয়েছে। গণ–অভ্যুত্থানকালে গণহত্যার পরও তাদের মধ্যে অপরাধবোধের অনুপস্থিতি, ছাত্র-জনতার ওপর হামলাসহ বিভিন্ন হীন কর্মকাণ্ড ও পলাতক শেখ হাসিনার চরম উসকানিমূলক বক্তব্য দেখার পর এই দাবি সমাজে আরও সোচ্চারভাবে উচ্চারিত হচ্ছে। তাই আওয়ামী লীগ বা এর কোনো কোনো অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার সম্ভাবনা রয়েছে।’

টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা মো. আবদুল হামিদ থাইল্যান্ডের উদ্দেশে দেশত্যাগ করেছেন। এই খবর প্রকাশের পর বৃহস্পতিবার সকালের পর থেকেই অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দিতে থাকেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আওয়ামী লীগ নেতাদের বিচার ও দলটি নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে গতকাল বৃহস্পতিবার রাত থেকে অবস্থান কর্মসূচি করছে এনসিপি।

আজ শুক্রবার সকালেও তারা সেখানে অবস্থান করছে। শুক্রবার সকাল ৭টার দিকে এনসিপির কয়েক শ নেতা-কর্মীকে সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। স্লোগানে মুখর ওই এলাকা। এতে এনসিপিসহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন যোগ দিয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।  জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার, নিবন্ধন বাতিল ও দলের কার্যক্রম নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন বিক্ষুব্ধরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023