শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

মাদক বিক্রয়ের ছবি ফেসবুকে প্রকাশের জের ধরে ধুনটে যুবলীগ নেতাকে কে কুপিয়ে জখম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

মাদক বিক্রয়ের ছবি ফেসবুকে প্রকাশের জের ধরে বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য শাহা আলী সেখ (৩২) কে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শাহা আলী ধুনট পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের ইমান আলীর ছেলে। এ ঘটনায় আহত শাহা আলী বাদী হয়ে রোববার দুপুরে ধুনট থানায় একটি মামলা দায়ের করে। ওই মামলায় উপজেলা যুবলীগের সমাজ কল্যান বিষয়ক সম্পাদক ধুনট পৌর এলাকার অফিসারপাড়ার গোলাম মুহিত চাঁনসহ যুবলীগের ৭ নেতাকর্মীকে আসামী করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ডিসেম্বর রাতে ‘সবুজ ঘাস’ নামে ফেসবুক আইডি থেকে তানভির হোসেনের বাবা শাহাদৎ হোসেনের ফেন্সিডিল বিক্রির ছবি পোস্ট করা হয়। ছবিতে দু’বোতল ফেন্সিডিল ক্রেতার হাতে তুলে দিচ্ছে শাহাদত হোসেন। অন্যহাতে সে ক্রেতার হাত থেকে এক হাজার টাকার একাধিক নোট গ্রহন করছে। এই ছবি ফেসবুকে ভাইরাল হওয়ার পর পুলিশি গ্রেফতার এড়াতে শাহাদত হোসেন পলাতক রয়েছে।

এদিকে বাবার মাদক বিক্রয়ের ছবি ফেসবুকে ভাইরাল করার সাথে যুবলীগ নেতা শাহা আলী জড়িত রয়েছে বলে সন্দেহ করে মাদক বিক্রেতা শাহাদৎ হোসেনের ছেলে তানভির। এ ঘটনার জের ধরে শনিবার রাতে শাহা আলীকে ধুনট বাজার থেকে কৌশলে উপজেলা ষ্টাফ কোয়ার্টার এলকায় নিয়ে যায় তানভির ও তার লোকজন। একপর্যায়ে তারা শাহা আলীকে কুপিয়ে জখম করে। এ সময় শাহা আলীর চিৎকারে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামী ধুনট পৌর এলাকার অফিসারপাড়া গ্রামের ঠিকাদার জাহাঙ্গীর আলমের ছেলে রাকিব হাসান (২০) ও একই এলাকার মাদক কারবারি শাহাদৎ হোসেনের ছেলে তানভির হোসেনকে (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে ধুনট থানা থেকে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামীরা পলাতক রয়েছে। ধুনট থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন বলেন, সংবাদ পেয়ে আহত শাহা আলীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হয়েছে। এ ঘটনার এজাহারভুক্ত ২ আসামীকে গ্রেফতার করে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023