শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

পাল্টাপাল্টি হামলায় নতুন বছর শুরু রাশিয়া ও ইউক্রেনের

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

পাল্টাপাল্টি হামলায় নতুন বছর শুরু করলো রাশিয়া ও ইউক্রেন। দুই দেশের এ পাল্টাপাল্টি হামলায় ৫ জন নিহত হয়েছেন। এরমধ্যে ইউক্রেনের হামলায় চারজন এবং রাশিয়ার হামলায় একজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন অনেকেই।

রয়টার্স জানায়, নতুন বছরের প্রথম দিনে দোনেৎস্ক শহরে ইউক্রেনের গোলাবর্ষণে ৪ জন নিহত হয়েছেন বলে ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত এই শহরটির রাশিয়া নিযুক্ত একজন কর্মকর্তা জানিয়েছেন। আর আহত হয়েছে ১৪ জন।

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসাতে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত হয়েছেন। এ অঞ্চলের গভর্নর ওলেহ কিপার টেলিগ্রামে বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন হামলা প্রতিহত করতে সক্রিয় ছিল, তবে ড্রোনের ধ্বংসাবশেষ শহরের বিভিন্ন অংশে আবাসিক ভবনগুলোতে আছড়ে পড়ার পর অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ওডেসার মেয়র হেনাদি ট্রুখানভের পোস্ট করা ভিডিওতে তাকে ভাঙা জানালাসহ ক্ষতিগ্রস্ত একটি অ্যাপার্টমেন্ট পরিদর্শন করতে দেখা গেছে। এছাড়াও মাইকোলাইভ এবং ডিনিপ্রো অঞ্চলকে লক্ষ্য করে রাশিয়া বিমান হামলাও চালিয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী।

এদিকে ইউক্রেনে যুদ্ধ শীঘ্রই থেমে যাবে, এমন সম্ভাবনা এখন আগের চেয়ে দুর্বল। গত বছরের এই সময়ের সাথে তুলনা করলে, ভ্লাদিমির পুতিন এখন আগের চেয়েও শক্তিশালী। শুধু সামরিক শক্তির বিচারেই নয়, রাজনৈতিকভাবেও গত বছরের চেয়ে অনেক বেশি শক্ত অবস্থানে রয়েছেন রুশ প্রেসিডেন্ট।

যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি এখনও অনিশ্চিত। ইউক্রেনের শীতকালীন অভিযান সম্প্রতি থেমে গেছে বলেই প্রতীয়মান হচ্ছে। আবার রাশিয়ার দিক থেকেও তেমন কোনো অগ্রগতি নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023