শিরোনাম :
বিএনপির সরকার মানুষের সেবক হয়ে কাজ করে যাবে : বগুড়া জেলা পরিষদ প্রশাসক জাকির অতীতে শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে: তারেক রহমান শাজাহানপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মে দিবস পালিত বগুড়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন ৮ জেলায় বজ্রপাতে ১৫ জনের মৃত্যু নৈশভোজে হামলাকারীর ‘লক্ষ্যবস্তু’ ছিলেন ট্রাম্প স্ত্রীকে এক নজর দেখতে হুইল চেয়ারে ট্রাইব্রুনালে দিপু মনির স্বামী শাজাহানপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালিতে পুষ্টি সচেতনতার আহ্বান শাজাহানপুরে জলিল বাহিনীর সহযোগী আটক

বর্ণিল উৎসবে ২০২৪-কে স্বাগত জানাল বিশ্ববাসী

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

আতশবাজি ও উৎসবমুখর পরিবেশে মধ্য দিয়ে নতুন ইংরেজি বছর ২০২৪ সালকে বরণ করে নিল বিশ্ববাসী। বিশ্বের প্রধান শহরগুলোর মধ্যে সবার আগে ইংরেজি নতুন বছরকে স্বাগত জানিয়েছে নিউজিল্যান্ডের অকল্যান্ড। অস্ট্রেলিয়ার সিডনিতেও আলো ঝলমলে, আকর্ষণীয় আতশবাজির মধ্য দিয়ে স্বাগত জানানো হয়েছে নতুন বছরকে।

আন্তর্জাতিক মান সময়ের তারতম্যের কারণে নতুন বছরকে যে কয়টি দেশ আগে বরণ করে নেয়ার সুযোগ পায় নিউজিল্যান্ড তার মধ্যে অন্যতম। প্রতিবার নতুন বছরকে স্বাগত জানাতে নানা আয়োজন থাকে দেশটির শহর অকল্যান্ডে। তবে বিশ্বে প্রথম দেশ হিসেবে নববর্ষ শুরু হয়েছে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ কিরিবাতিতে।

নববর্ষকে বরণে অকল্যান্ডের কেন্দ্রস্থলের ১ হাজার ফুটেরও বেশি উচ্চতার স্কাই টাওয়ারে ঝুলন্ত ঘড়ির সময় দেখে রাত ১২টা বাজার অপেক্ষায় সেখানে জড়ো হন হাজারও মানুষ। এরপর শুরু হয় কাউন্টডাউন। ঠিক ১২টা বাজার সঙ্গে সঙ্গেই আকাশে দেখা মেলে বর্ণিল আতশবাজির ছটা।

বর্ষবরণ উপলক্ষে অস্ট্রেলিয়ার সিডনির অপেরা হাউস ও হারবার ব্রিজে প্রতিবছরের মতোই আয়োজন করা হয় আতশবাজির। বর্ণিল আলোকচ্ছটা উপভোগ করা ছাড়াও একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন হাজারও মানুষ।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, নতুন বছর উপলক্ষে এবার ৮ টন পরিমাণ আতশবাজি ফোটানো হয় সিডনিতে। নতুন বছরকে সামনে রেখে সিডনিতেই প্রতিবছর বিশ্বের সবচেয়ে বড় আয়োজনে আতশবাজি হয়। ফলে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা সেখানে নতুন বছর উদযাপন করতে যান।

নববর্ষ বরণ করেছে জাপান, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং ব্রিসবেনবাসীও। জাপান কর্তৃপক্ষের হিসাবে, এ বছর ১৮ বছর বয়সী প্রায় ১১ লাখ নবীণ নতুন বছরকে বরণ করেছে।

চীন, তাইওয়ান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, হংকং ও ফিলিপিন্সও বিশ্বের অনেক দেশের আগে নতুন বছরে পা রেখেছে।

এদিকে নতুন বছর বরণের অন্যতম আকর্ষণ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ারের আয়োজন। প্রতিবছরের মতো এবারও সেখানে জোরেশোরে চলছে উৎসবের প্রস্তুতি। কাউন্টডাউনের জন্য প্রস্তুত ঐতিহ্যবাহী ক্রিস্টাল বল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023