শিরোনাম :

গাইবান্ধায় ট্রাক উল্টে ১৩ জন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ মে, ২০২০

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার পালাশবাড়ী উপজেলায় ট্রাক উল্টে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। নিহত ১৩ জনের মধ্যে তিন জন শিশু, দশ জন পুরুষ বলে জানা গেছে। বৃহস্পতিবার সকাল ৮.৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, ট্রাকটি ঢাকা থেকে রংপুরে যাচ্ছিল।

 

পলাশবাড়ী পুলিশ ফাড়ির ওসি মাসুদুর রহমান  বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো বেশ কয়েকজন। আহতদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি পুলিশ প্রশাসন কাজ করছে।’

 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় লাশ নিয়ে যাওয়া হয়েছে। গতকাল রাতে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার ফলে এ ধরনের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023