শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

মালয়েশিয়ায় বাংলাদেশির রক্তাক্ত লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৩ জানুয়ারী, ২০২০

মুক্তজমিন ডেস্ক

মালয়েশিয়ার কাজাংয়ের একটি বিল্ডিং কনস্ট্রাকশন সাইট থেকে এক বাংলাদেশির রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, নিহত বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

 

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়দের ফোন পেয়ে কাজাংয়ের লেবুরায়ার পুলিশ নিহত বাংলাদেশির লাশ উদ্ধার করে। কাজাং জেলা পুলিশের সহকারী কমিশনার আহমেদ দাজাফির মো. ইউসুফ জানান, শনিবার সকালে জনসাধারণের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তবে নিহত বাংলাদেশির নাম প্রকাশ করেনি পুলিশ।

 

এ ঘটনায় অপরাধী শনাক্তের জন্য পুলিশ স্থানীয়দের সহযোগিতা চেয়ে তথ্য দেয়ার জন্য ইনভেস্টিগেশন অফিসার ভিকরাম সিংয়ের মোবাইল ফোন নম্বরে ০১৯৪৭৩৭১০৮ যোগাযোগের কথা বলেছে। হত্যাকাণ্ডের ঘটনাটি মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় তদন্ত চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023