শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ এর ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেন্দ্ৰীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ ২৭ ফেব্রুয়ারী বিকেলে বগুড়া জেলা দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে এক আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন দলীয় নেতা কর্মীবৃন্দ। এ উপলক্ষে এক আলোচনা সভা জেলা সভাপতি হেফাজত আরা মিরা সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন সাবিয়া সাবরিনা পিংকী। সভায় নেতৃবৃন্দ বলেন, মহিলা আওয়ামী লীগ দেশের বৃহত্তম মহিলা সংগঠন। এ সংগঠনই দেশের মহিলাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নে পুরুষের পাশাপাশি মহিলারা ব্যাপক অবদান রাখছে। যার কারণে জননেত্রী শেখ হাসিনা বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে মহিলাদের আসিন করেছেন। আগামী দিনে দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যে নির্দেশনা আসবে বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগ তা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023