শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

বগুড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ৫ জন আহত

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ৫ জন আহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ ফেব্রæয়ারি) রাত পৌণে ৯টার দিকে সদর উপজেলার স্টেশন রোডের হরিজন কলোনী এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার চকদোহার এলাকার মৃত অজির আকন্দের ছেলে মোঃ বাসেদ (৬৫), বগুড়া সদর উপজেলার হোটেল ব্যবসায়ী সেউজগাড়ী এলাকার বাছেদ মন্ডলের ছেলে রিয়াদ মন্ডল (২৪), একই এলাকার মো: রাজিবের ছেলে সামিত সামিউল (২১) ও মো: বাবুর ছেলে বাপ্পি (২১) ও চকসূত্রাপুর এলাকার হজরত আলীর ছেলে মো: রাশেদ (২৫)।

জানা গেছে, মঙ্গলবার রাতের সাড়ে ৮ টার দিকে বগুড়া সদও উপজেলার  খান্দার এলাকার তরু নামের এক যুবকের মোটরসাইকেলের সাথে আহত রিয়াদের মোটরসাইকেল সামনা-সামনি ধাক্কা লাগে। এসময় তাদের মাঝে ঝামেলা সৃষ্টি হলে স্থানীয় লোকজন তাদের বাধা দেয় এবং তারা সেখান থেকে চলে আসে। এরপর রাত পৌণে ৯ টার দিকে আবারও আগের ঘটনাকে কেন্দ্র করে তরুসহ কয়েকজন মিলে তাদের ওপর ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বর্তমানে তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এদের মধ্যে রিয়াদ মন্ডলের অবস্থা গুরুতর।

এ বিষয়ে স্টেডিয়াম পুলিশ ফাঁড়ীর ইনচার্জ হরিদাস মন্ডল জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এখনও থানায় আহতদের পরিবার কোন লিখিত অভিযোগ করেনি। দুর্বৃত্তদের শনাক্ত করেছি। গ্রেফতারে অভিযানে নেমেছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023