শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

জীবনের ঝুঁকি নিয়ে ফের ঢাকার পথে পোশাক শ্রমিকরা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

রাতের আঁধারে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকায় আসছেন গার্মেন্টস শ্রমিকরা। শনিবার সকালে ময়মনসিংহ থেকে শ্রমিকরা দলে দলে ঢাকায় যাওয়ার চেষ্টা করলেও পুলিশি বাধা মুখে পড়েন তারা। রোববার সকালে গার্মেন্টস কারখানায় কাজে যোগ না দিলে ‘চাকরি যাওয়ার’ হুমকি আছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন তৈরিপোশাক শ্রমিক।

 

 

শনিবার রাত ১১টার পর ময়মনসিংহ থেকে ঢাকাগামী কয়েকজন পোশাক শ্রমিকের সঙ্গে কথা হয়। গার্মেন্টস কর্মী রুবিনা আক্তার বলেন, আমাদের ফোন করে বলা হয়েছে রোববার সকাল ৭টার মধ্যে গার্মেন্টস খুলবে। সকাল ৭টার আগেই কাজে যোগদান করতে হবে । আমরা যদি সঠিক সময়ে না যাই চাকরি চলে যাবে। তাই রাতেই বাচ্চা কোলে নিয়ে টঙ্গীর পথে রওনা দিচ্ছি। মুক্তাগাছা থেকে ভ্যানে করে বাইপাস মোড় পর্যন্ত এসেছি, সাথে ভাইও রয়েছে। এখন পিকাপভ্যানে করে টঙ্গীর পথে যাওয়ার চেষ্টা করছি। কোনো গাড়ি নাই তাই ভাড়াও দ্বিগুণ দিতে হবে।

 

গাজিপুরের ন্যাচারাল ডেনিমস কর্মী সাথী আক্তার বলেন, বিকালে আমাকে ফোন করে বলছে-আগামীকাল গার্মেন্টস খোলা। তাই, নেত্রকোণা থেকে ময়মনসিংহ পর্যন্ত আসছি অটো দিয়ে। এখানে এসে পড়েছি পুলিশের বাধায়। তবে, যেভাবেই হোক সকাল ৭টার মধ্যে উপস্থিত থাকতে হবে। না হলে চাকরি থাকবে না।

 

টঙ্গীর জাবেদ জোবেদ ডাইং ফ্যাক্টরির কর্মী কবির হোসেন বলেন, গার্মেন্টস থেকে ফোন করে বলছে আগামীকাল থেকে গার্মেন্টস খুলবে। এ খবর পেয়ে ইফতারের পর মেয়েকে নিয়ে গৌরীপুর উপজেলার ভাংনামারী গ্রাম থেকে রওনা দিয়েছি অটোতে করে। ময়মনসিংহ আসলে পুলিশ আমাদের ঢাকায় যেতে বারণ করে। তাদের চোখ ফাঁকি দিয়ে বাইপাসের সামনে থেকে এক মাছের গাড়ির চালকের সাথে কথা হয়েছে। সে আমাদের টঙ্গী পর্যন্ত নিয়ে যাবে ।

 

বাইপাস মোড়ের বাসিন্দা রুবেল হোসেন ও রাহাত রহমান জানান, শত শত শ্রমিক দিনের বেলায় ঢাকা যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। অনেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাচ্ছেন। দুইদিন পরপর শ্রমিকদের নিয়ে এমন তামাশায় তিনি হতাশ।

 

গাজীপুরের ডিজাইন টেক্স গার্মেন্টসের কোয়ালিটি অ্যাসিউরেন্স ম্যানেজার রশীদ জানান, তাদের কারখানার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গার্মেন্টস খোলার নির্দেশনা দিয়েছেন। এ কারণে তাদের কারখানার জ্যাকেট শাখার শ্রমিকদের কাজে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ময়মনসিংহ কোতোয়ালী থানার ওসি মাহমুদুল ইসলাম বলেন, আমাদের কাছে গার্মেন্টস খোলার কোনো নির্দেশনা নেই। এ কারণে শ্রমিকদের যেতে আমরা বাধা দিচ্ছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023