স্টাফ রিপোর্টার, বগুড়া
ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার বিকাল ৫টায় শহরের জহুরুল নগরে হতদরিদ্রদের মাঝে মাস্ক বিতরণ করেন বগুড়া জেলা ছাত্রলীগের নেতা তৌহিদ আহমেদ। এর আগেও তিনি মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, খাদ্য দ্রব্য ও কাঁচাবাজার বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা কামরুল, নাজমুল, মামুন, রানা, শুভ প্রমূখ।