শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

নববর্ষের অনুষ্ঠান না করার অনুরোধ প্রধানমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

নববর্ষের অনুষ্ঠান না করার জন্য অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার গণভবন থে‌কে সকাল ১০টায় দেশের ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারে‌ন্সে তি‌নি এ কথা ব‌লেন।

 

এসময় তিনি বলেন, নববর্ষের অনুষ্ঠান আমরাই শুরু করেছিলাম। কিন্তু তাও আমাদের বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণেই এ অনুষ্ঠান না করার অনুরোধ আপনাদের কাছে। তবে এখন ডিজিটাল যুগে অনলাইনে গান-বাজনা করতে পারবেন। তবে কোনো জনসমাগম করা যাবে না।

 

করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় ছুটি আরও বাড়ানো হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিস্থিতি বিবেচনায় আমাদের ছুটিটা একটু বাড়াতে হবে। আমরা ১২ দিনের ছুটি দিয়েছিলাম এটা ১৪ দিন হতে পারে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রতি আহ্বান জানিয়ে ব‌লে‌ছেন, আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকবেন। কারণ নিজের ভালো নিজের বুঝতে হবে।

 

শেখ হাসিনা ব‌লেন, জীবন থেমে থাকবে না। আমাদেরকে চলতে হবে। জীবনের প্রয়োজনে আমাদের বের হতে হবে। তবে খুব সাবধানে চলাফেরা করতে হবে। আমরা জনগণের কথা চিন্তা করে ওষুধ, কাঁচাবাজার, বিদ্যুৎ, পানিসহ জরুরি যে সমস্ত জিনিস প্রয়োজন তা সীমিতভাবে খোলা রেখেছি।

 

তি‌নি ব‌লেন, যারা অসুবিধায় আছে তাদেরকে বাঁচি‌য়ে রাখা আমাদের কর্তব্য। তাদের জন্য আমাদের কাজ করতে হবে। তাদের জন্য ইতোমধ্যে খাদ্যদ্রব্য পাঠানো হয়েছে। রিকশাচালকসহ যারা ছোটখাটো কাজ করে দিন শেষে বাজার নিয়ে খায় যে‌হেতু তারা কাজ পা‌চ্ছে না তাদেরকে সাহায্য পৌঁছে দিতে হবে। এ জন্য জনপ্রতিনিধিদের সচেতন হতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023