বগুড়ায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সানেয়ার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার ভোর ৫টার দিকে শহরের বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত সানোয়ার হোসেন পঞ্চগড় জেলার ডাংগাপাড়া এলাকার হযরত আলীর ছেলে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন আরও জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বনানী মোড় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পঞ্চগড়ের সানোয়ার হোসেনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, মোবাইল ফোন ও টাকাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সানোয়ার হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহনে শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে। অপরদিকে র্যাবের মাদক, সন্ত্রাস, অস্ত্র, জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।