শিরোনাম :
পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন

বগুড়ায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২

বগুড়ায় একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সানেয়ার হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা। সোমবার ভোর ৫টার দিকে শহরের বনানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃত সানোয়ার হোসেন পঞ্চগড় জেলার ডাংগাপাড়া এলাকার হযরত আলীর ছেলে।

র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন আরও জানান, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বনানী মোড় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্টে অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পঞ্চগড়ের সানোয়ার হোসেনকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, মোবাইল ফোন ও টাকাসহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সানোয়ার হোসেনকে আইনগত ব্যবস্থা গ্রহনে শাজাহানপুর থানায় পাঠানো হয়েছে। অপরদিকে র‌্যাবের মাদক, সন্ত্রাস, অস্ত্র, জঙ্গিবাদ বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023