শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

ডিমের দাম মাত্র ৩ টাকা!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ৩০ মার্চ, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

অবিশ্বাস্য হলেও সত্যি। প্রতি পিস ডিমের দাম মাত্র ৩ টাকা। সে হিসেবে ১ হালি ডিম ১২ টাকা। ১০০ পিস মাত্র ৩০০ টাকা। মুরগি ও ডিমের মাধ্যমে করোনা ভাইরাস ছড়ায়। এমন গুজবে উৎপাদিত ডিম ও মাংসের বাজার নেমে এসেছে অর্ধেকে। এতে চরম লোকসানের মুখে পড়েছে গাজীপুরের খামারিরা। ইতোমধ্যে বন্ধে হয়ে গেছে অনেক ছোট খামার।

 

বিশেষজ্ঞরা বলছেন, ডিম-মুরগির মাংসে করোনা ঝুঁকি নেই। ডিম প্রোটিনের চাহিদা পূরণ করে মানবদেহে রোগ প্রতিরোধে সক্ষমতা বাড়ায়। খামারিরা বলছেন, আতঙ্কে চাহিদা কমায় গুণতে হচ্ছে লোকসান। এরই মধ্যে বন্ধ হয়ে গেছে স্বল্প মূলধনের অনেক খামার।

 

ভেটেরিনারি বিশেষজ্ঞরা বলছেন, ডিম ও মুরগির মাংসে করোনা ভাইরাস একেবারেই ছড়ায় না। এমন গুজবে নিঃস্ব হচ্ছেন খামারিরা। এই অবস্থায় খামারিদের টিকিয়ে রাখতে সরকারের এ শিল্পে ভর্তুকি দেয়ার দাবি জানান তারা।

 

গাজীপুর জেলা পোল্ট্রি সামগ্রী বিক্রেতা বহুমুখী সমবায় সমিতি সাবেক সভাপতি এসএম মোকসেদ আলম বলেন, ‘প্রোটিনের চাহিদা মেটানোর জন্য এবং যুবকদের বেকার হয়ে যাওয়া রোধের জন্য সরকার কিছু ভর্তুকি দিলে ভালো হয়।’

 

গুজব প্রতিরোধে ব্যবস্থা নিয়ে জেলার সাত হাজার খামারি ও দেড় লক্ষাধিক পোল্ট্রি সংশ্লিষ্টদের রক্ষার দাবি পোল্ট্রি সমবায় সমিতির। প্রসঙ্গত, সাধারণত পাইকারি মূল্যে ১শ’ ডিমের দাম আটশো টাকা। অথচ করোনা পরিস্থিতির কারণে এখন বিক্রি করতে হচ্ছে মাত্র তিনশ থেকে সাড়ে তিনশ টাকায়।

 

এদিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যে বিশ্বে এ রোগে আক্রান্ত হয়েছেন ৭ লক্ষ ১৭ হাজার ৯৭৬ জন। আর সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনায় বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ৩৩ হাজার ৮৮৩। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ লক্ষ ৫০ হাজার ৯১৪ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023