নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে ইজিবাইক চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন (১২) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার সকালে ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোরশেদুল বারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। রিপন কোলদীঘি গ্রামে শফিকুল ইসলামের ছেলে ও হাটধুমা দাখিল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
গত শনিবার রাতে উপজেলার কোলদীঘি গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, রাতে উপজেলার কোলদীঘি গ্রামে নিজ বাড়িতে বাবার ইজিবাইক (অটোভ্যান) মাদ্রাসার ছাত্র রিপন হোসেন ব্যাটারি চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে ইজিবাইকটি বিদ্যুৎতায়িত হয়ে যায়। এ সময় রিপন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।