শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

স্পেনের ৯ হাজারের বেশি স্বাস্থ্যকর্মীকে করোনার আক্রমণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

স্পেনে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে বেড়েছে আট হাজার। ভয়াবহ বিষয় হলো স্পেনের সরকারি তথ্য অনুসারে, দেশটিতে ৯ হাজার ৪৪৪ জন স্বাস্থ্যকর্মী বর্তমানে প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত। দেশটিতে সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৬৫ হাজার ৭০০ জন।

 

স্পেনের স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বিষয়টি দুঃখজনক। স্বাস্থ্যকর্মী আক্রান্তের দিক দিয়ে স্পেন এখন বিশ্বে শীর্ষে রয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্পেনের দক্ষিণাঞ্চলের হাসপাতালের এক ডাক্তার বলছেন, মৃদু লক্ষণ প্রকাশে আমারা এখন রোগীদের হাসপাতালে আসতে না করছি। কারণ হাসপাতালে এসে তারা সংক্রমিত হতে পারে।

 

ঘনবসতিপূর্ন স্পেনে বয়স্ক নাগরিক ও দুর্বল স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষের সংখ্যা বেশি। যা এই করোনাভাইরাস ছড়িয়ে পরার কারণ বলে ভাবছেন বিশেষজ্ঞরা। এছাড়াও দেশটির হাসপাতালগুলোতে স্যানিটারি ব্যাবস্থার ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব রয়েছে। সূত্র : আল জাজিরা

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023