শিরোনাম :
ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত

অনুবীক্ষণ যন্ত্রে ধরা পড়ল করোনাভাইরাসের ছবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

পুণের আইসিএমআর-এনআইভির বিজ্ঞানীদের অনুবীক্ষণ যন্ত্রে করোনার এই ছবি ধরা পড়ে। ইন্ডিয়ান জার্নাল অব মেডিকেল রিসার্চে এ নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, গত ৩০ জানুয়ারি ভারতের প্রথম Sars-Cov-2 ভাইরাস আক্রান্তের গলা থেকে সংগৃহীত নমুনা গবেষণাগারে বিশ্লেষণ করার সময় ওই ছবিটি তোলা হয়।

 

করোনা আক্রান্ত যে নারীর গলা থেকে সংগ্রহ করা লালায় করোনাভাইরাস মেলেছে, এর আগে তিনি চীনের উহানে চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করেছেন। চীন থেকে ভারতে ফিরে আসার পরই তার শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ ধরা পড়ে।

 

পুণের বিজ্ঞানীদের দাবি, করোনাভাইরাসের সঙ্গে আকারগত সাদৃশ্য রয়েছে ২০১২ সালে চীনে ব্যাপক সংক্রমণ ঘটানো Mers-Cov ভাইরাস বা মিডল ইস্ট রেস্পিরেটরি সিন্ড্রোম করোনাভাইরাসের।

 

পাশাপাশি এই ভাইরাসের সঙ্গে মিল পাওয়া গেছে ২০০২ সালে ছড়িয়ে পড়া Sars-CoV বা SARS (সিভিয়র অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোম) নিউমোনিয়া ভাইরাসেরও।

 

পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (NIV) -তে করা কেরালার ছাত্রীর শরীর থেকে সংগৃহীত নমুনাগুলোর জিন সিকোয়েন্সিংয়ে দেখা গেছে, উহানের ভাইরাসের সঙ্গে এই ভাইরাসটি ৯৯.৯৮ শতাংশ মিল রয়েছে।

 

‘SARS-CoV-2 এর ট্রান্সমিশন ইলেক্ট্রন মাইক্রোস্কোপি ইমেজিং’ নামে প্রকাশিত ওই নিবন্ধটি লিখেছেন আইসিএমআর-এনআইভি জাতীয় ইনফ্লুয়েঞ্জা কেন্দ্রের বিশেষ দলের বৈজ্ঞানিকরা। লেখকদের মধ্যে রয়েছেন এনআইভির পুণের উপনির্দেশক এবং ইলেক্ট্রন মাইক্রোস্কোপি এবং প্যাথলজি বিভাগের প্রধান অতনু বসু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023