শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

মোটরসাইকেল কেনার পরদিন দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২২

কুমিল্লায় নতুন মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুর্ঘটনায় ফারহান আঞ্জুম মাফি (১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। রবিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিবিরবাজার স্থলবন্দর সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকার বাসিন্দা ‘দৈনিক আমাদের কুমিল্লা’র সাহিত্য সম্পাদক কবি দীপ্র আজাদ কাজলের ছেলে মাফি। এ বছর এসএসসি পাস করে সে রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজে ভর্তি হয়েছিল।

স্বজনরা জানায়, এসএসসির পাস করায় বাবার কাছে নতুন মোটরসাইকেল নিয়ে দেওয়ার আবদার করে মাফি। গত শনিবার সন্ধ্যায় তাকে মোটরসাইকেল কিনে দেওয়া হয়। রবিবার দুই বন্ধুসহ গোমতী নদীর পাড় এলাকায় ঘুরতে যায় মাফি। রাত ৯টায় গোমতী পাড় এলাকায় সড়কের গতিরোধকে মোটরসাইকেল উল্টে যায়। এ সময় আহত হয় মাফিসহ মোটরসাইকেল আরোহী তার দুই বন্ধু।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করে। পরে দায়িত্বরত চিকিৎসক গুরুতর আহত মাফিকে মৃত ঘোষণা করে। আহত দুই জন চিকিৎসাধীন রয়েছে।

কবি দীপ্র আজাদ বলেন, ‘শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল কিনে দিই। আর পরদিন রাতে খবর পাই মাফি এক্সিডেন্ট করেছে। পরে কুমিল্লা মেডিক্যাল গিয়ে দেখি, আমার একমাত্র ছেলের নিথর দেহ পড়ে আছে। এত শোক নিয়ে আমি কীভাবে বাঁচবো?’

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের বিষয়টি শুনেছি। খোঁজ-খবর নিয়ে বিস্তারিত জানানো হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023