তিন দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ২ জানুয়ারী, ২০২২

আফ্রিকার তিন দেশের শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল করেছে যুক্তরাষ্ট্র।

দেশ তিনটি হলো- ইথিওপিয়া, মালি ও গিনি। বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে দেশ তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর রয়টার্স।

শনিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর বলেছে, আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট’ এর অধীনে বাণিজ্য সুবিধার শর্ত লঙ্ঘনের কারণে ওই তিন দেশের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

‘আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট’ এর আওতায় যুক্তরাষ্ট্র সাব সাহারান আফ্রিকার দেশগুলোর রপ্তানি পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দেয়। সেজন্য যুক্তরাষ্ট্রের পণ্য রপ্তানিতে বাণিজ্য বাধা দূর করার পাশাপাশি, রাজনৈতিক পরিবেশ ও মানবাধিক পরিস্থিতি নিয়ে কিছু শর্ত পূরণ করতে হয়।

এর আগে গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিগ্রাই অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের কারণে ইথিওপিয়ার শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বাতিল হতে পারে। আর সম্প্রতিক সামরিক অভ্যুত্থানের ঘটনায় মালি ও গিনির ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, গিনি আর মালিতে অসাংবিধানিকভাবে সরকার পরিবর্তন এবং ইথিওপিয়ার উত্তরাঞ্চলে সংঘাতের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বাইডেন-হ্যারিস প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন।

তবে ওয়াশিংটনে ওই তিন দেশের দূতাবাস এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023