শিরোনাম :
সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা জাতীয় নিরাপদ সড়ক দিবসে রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের লিফলেট বিতরণ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শিবগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ পলাশবাড়িতে আইএফআইসি ব্যাংকের ৫০তম বর্ষ পালিত শাজাহানপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঝিরা ইউনিয়ন জামায়াতের লিফলেট বিতরণ শিবগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে মহাস্থানে নিসচা’র সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ

করোনার চিকিৎসায় রাশিয়ার ৬ ওষুধ আবিষ্কার, চলছে পরীক্ষা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২১ মার্চ, ২০২০

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাস নিয়ে বিশ্বব্যাপী আতঙ্কের মাত্রা এখন তুঙ্গে। বিভিন্ন দেশের সরকার প্রধানরা রীতিমতো হিমশিম খাচ্ছেন এ ভাইরাসের সংক্রমণ মোকাবিলায়। আর উন্নত দেশের ডাক্তার গবেষকরা কাজ করে যাচ্ছেন এ ভাইরাসের ভ্যাকসিন তথা প্রতিষেধক তৈরিতে।

 

চীন, আমেরিকা ও জাপানের ডাক্তাররা এ ভাইরাসের ভ্যাকসিন তৈরিতে অনেকদূর এগিয়েছেনও। আর করোনার ভ্যাকসিন তৈরিতে এবার কাজ করে যাচ্ছে রাশিয়া।

 

রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন দাবি করেছেন, দেশটির ডাক্তাররা ভ্যাকসিন আবিষ্কারে কাজ চালিয়ে যাচ্ছে। করোনার প্রতিষেধক হিসেবে ছয়টি ওষুধ আবিষ্কার করেছে তারা। এখন এসব ওষুধের ওপর পরীক্ষা করা হচ্ছে।

 

তিনি বলেন, ‘দেশের গবেষকরা এগুলো খুব অল্প সময়ের মধ্যে আবিষ্কার করেছে। এক্ষেত্রে আধুনিক বায়োটেকনোলজি ব্যবহার করা হয়েছে।’

 

নিকট ভবিষ্যতে এ ভ্যাকসিন করোনাভাইরাস নিরাময়ে কাজ করবে বলেও তিন আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত রাশিয়ায় ২৫৩ জন আক্রান্ত হয়েছে আর একজনের মৃত্যু হয়েছে। এদিকে, এ ভাইরাসে ২ লাখ ৭৬ হাজার ১০ জন আক্রান্ত হয়েছে। আর প্রাণহানি হয়েছে ১১ হাজার ৪০২ জনের। বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে আর একজন মারা গেছে এ ভাইরাসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023