চিকিৎসা-ব্যয় মেটাতে ৫০ কোটির বেশি মানুষ চরম দরিদ্রতায়

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

করোনা মহামারির কারণে চিকিৎসা খরচ মেটাতে গিয়ে বিশ্বের ৫০ কোটির বেশি মানুষ চরম দরিদ্রতার শিকার হয়েছেন। কারণ, তাদের চিকিৎসা-খরচ নিজেদের পকেট থেকেই গেছে। রোববার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ও বিশ্ব ব্যাংকের এক যৌথ প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মহামারির জেরে এ পরিস্থিতি আরও খারাপের দিকে যেতে পারে। এতে আশঙ্কা প্রকাশ করা হয়, কোভিড-১৯ মহামারি বিশ্বব্যাপী স্বাস্থ্যের অগ্রগতি দুই দশকের জন্য থামিয়ে দিতে পারে।

এ প্রতিবেদনে যেসব তথ্য লিপিবদ্ধ করা হয়েছে, সেগুলো ইউনিভার্সেল হেলথ কাভারেজ ডে উপলক্ষ্যে প্রকাশ করা হয়েছিল, যেগুলোতে স্বাস্থ্য সেবা ও এর খরচ মেটাতে মানুষের সামর্থ্যরে ওপর কোভিড-১৯ এর ধংসাত্মক প্রভাব তুলে ধরা হয়েছে।

২০২০ সালে মহামারির কারণে স্বাস্থ্যসেবা ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়ে। এটা অনেক দেশকে তাদের নিজ সীমাবদ্ধতার বাইরে নিয়ে গেছে। এ কারণে তারা কোভিড-১৯ মোকাবেলা করতে হিমশিম খায়।

এর ফলে গত ১০ বছরের মধ্যে প্রথমবারের মতো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর (ইমুনাইজেশন) প্রক্রিয়ার কাভারেজ পড়ে গেছে। এতে টিবি ও ম্যালেরিয়ার মতো রোগে মৃত্যু বাড়ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়, এ মহামারির কারণে ১৯৩০ সালের পর সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়েছে বিশ্ব, যা মানুষের চিকিৎসা-ব্যয় বহন করাটাকে ক্রমাগতভাবে জটিল করে তুলেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023