আজারবাইজানে সেনাবাহিনীর হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ১৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ১ ডিসেম্বর, ২০২১

আজারবাইজানে প্রশিক্ষণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। মঙ্গলবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলে প্রশিক্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

আজারবাইজানের সেনাবাহিনী বলেছে, দেশটির সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টারটি মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখন নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েব ও তার স্ত্রী মেখরিবান আলিয়েভা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023