শিরোনাম :
নীলফামারীতে চামড়ার বাজারে ধস, ক্ষুব্ধ বিক্রেতারা ঈদ-পরবর্তী শাজাহানপুরে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলায় জরিমানা শাজাহানপুরে জমি নিয়ে সংঘর্ষ, হামলা ও চাঁদা দাবির অভিযোগে থানায় এজাহার দেশের সামনে কঠিন সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে অনেক ক্ষতি হবে : প্রধানমন্ত্রী বগুড়ায় মোটর সাইকেলের সংঘর্ষে অজ্ঞাতনামা তিন ব্যক্তির মৃ’ত্যু সারিয়াকান্দিতে ঈদের দিনে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক ঈদের ছুটিতে বাড়িতে গিয়ে নদীতে নেমে দুই কিশোরের মৃত্যু দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা আদ্-দ্বীনে  হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু কাহালুতে পৃর্থক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত-৩

বেশি নম্বর দেয়ার প্রলোভনে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের দিয়ে শৌচাগার পরিষ্কার!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২০

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পরীক্ষায় বেশি নম্বর পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে শিক্ষার্থীদের দিয়ে স্কুলের শৌচাগার পরিষ্কার করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর দক্ষিণ আরাজী শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। খুশি নামে ওই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী জানায়, ‘ম্যাম আমাদের বলেছেন, শৌচাগার পরিষ্কার করে দিলে পরীক্ষায় পাস করিয়ে দেবেন কিন্তু তিনি আমাকে ফেল করিয়ে দিয়েছেন। সে কেঁদে কেঁদে বলে, আমাকে পাস করিয়ে না দিলে আর স্কুলে আসব না।’

 

একই অভিযোগ রাব্বী ইসলাম ও স্বাধীন বেসরা নামে দুই শিক্ষার্থীর। পঞ্চম শ্রেণির প্রাক্তন শিক্ষার্থী রুপালি মুরমুও একই অভিযোগ করে। শিক্ষার্থীদের অভিযোগ, ম্যামরা খাওয়ার থালা-বাসনও তাদের দিয়ে পরিষ্কার করান। দ্বিতীয় শ্রেণীর ছাত্রী খুশির বাবা খলিল প্রতিবাদ জানিয়ে বলেন, শিশুদের দিয়ে টয়লেট পরিষ্কার করানো অমানবিক ও দুঃখজনক। জানা গেছে, স্কুলটির ২০৯ জন শিক্ষার্থী রয়েছে। তার মধ্যে দ্বিতীয় শ্রেণিতে ৪৭ জন ছাত্র-ছাত্রী। এবছর বার্ষিকী পরীক্ষায় ১৭ জন শিক্ষার্থীরা অকৃতকার্য হয়েছে। তৃতীয় শ্রেণির ৪৭ জন শিক্ষার্থীর মধ্যে ৩৯ জন পরীক্ষায় পাশ করেছে। আর চতুর্থ শ্রেণির ৪৯জন শিক্ষার্থীদের মধ্যে ৩৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

 

তবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নয় অভিভাবকরা। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সঞ্চিতা রাণীর বাবা প্রদীপ কুমার রায় অভিযোগ করেন, শিক্ষকদের উদাসীনতা ও অবহেলার কারণে পরীক্ষার ফলাফল আশানুরূপ হচ্ছে না এই বিদ্যালয়ের।

 

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন নাহার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশে শিশুদের টয়লেট পরিষ্কার করানো শেখানো হচ্ছে। তিনি পরীক্ষার ফলাফল বিপর্যয়ের জন্য দায়ী করেন অভিভাবকদের অসচেতনতাকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023